৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার অবশেষে আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হচ্ছে।

ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এ প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দিয়েছে ভারত।

শনিবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট ফের শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেবিচক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *