আফগানদের জন্য শান্তি কামনায় দোয়া ও রোজা রাখার আহ্বান পোপের

আফগানদের জন্য শান্তি কামনায় দোয়া ও রোজা রাখার আহ্বান পোপের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের শান্তি কামনায় খ্রিষ্টানদেরকে রোজা রাখতে ও দোয়া করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আজ রবিবার (২৯ আগস্ট) তিনি এ আহ্বান জানান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের সুত্রে জানা যায়, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাগুলো অত্যান্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বলে জানান পোপ ফ্রান্সিস। পাশাপাশি তিনি গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি গভীর সমবেদনা জানান।

আফগানদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, আফগান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা চালু রাখুন। আলোচনা এবং সহমর্মিতার মাধ্যমে দেশটিতে শান্তি আনার চেষ্টা করুন।

আফগানিস্তানের সংকট মোকাবেলায় খৃষ্টানদের রোজা ও দোয়া জারি রাখার আহ্বান জানিয়ে পোপ বলেন, সবাইকে অনুরোধ করবো। আপনারা আফগানদের জন্য প্রার্থনা ও রোজা আরও বাড়িয়ে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *