মিরপুরে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

মিরপুরে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেনু (৩৫) নামে ওই নারী।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসাইন জানান, রেনু বেগমের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় শিশুসহ আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

দগ্ধ বাকি দুইজন হলেন, শিশু নওশিন (৫), তার ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর নাজনীন আক্তারের (২৫) দগ্ধ হয়েছে ২৭ শতাংশ।

এর আগে ২৫ আগস্ট (বুধবার) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *