৩ মাসে চীন থেকে আসবে আরও ৬ কোটি টিকা

৩ মাসে চীন থেকে আসবে আরও ৬ কোটি টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ৩ মাসের ব্যবধানে চীন থেকে আসেব আরও ৬ কোটি ডোজ করোনা টিকা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চীন থেকে ৬ কোটি টিকা আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চায়নায় সাড়ে সাত কোটি টিকা অর্ডার দিয়েছি। প্রথমে অর্ডার দেওয়া হয় দেড় কোটি টিকার। কিছুদিন আগেই আমরা ছয় কোটি টিকা অর্ডার দিয়েছি। প্রতি মাসে দুই কোটি করে আগামী তিন মাসে এই ছয় কোটি টিকা চলে আসবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সাড়ে ১০ কোটি টিকার একটা প্রস্তাব আমাদের কাছে এসেছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে এবং ওনার অনুমতি সাপেক্ষে এই টিকা ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সাড়ে ১৬ কোটি টিকা আমরা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি।

টিকাগুলো আগামী সেপ্টেম্বর-জানুয়ারির মধ্যে বাংলাদেশের চলে আসবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ডব্লিউএইচও থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা আমরা বিনামূল্যে পাই, সেটা চলমান থাকবে। গতকাল আমরা ফাইজারের ১০ লাখ টিকা পেয়েছি। এটা এভাবে চলমান থাকবে।

আমাদের পরিকল্পনা হলো, সেপ্টেম্বর থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে দেড় থেকে দুই কোটি লোককে টিকা দেওয়া, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘রাতারাতি তো হাসপাতাল করে ফেলা সম্ভব না। আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট করে করোনা ও নন-করোনা রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *