শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ‘চূড়ান্ত’ তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ‘চূড়ান্ত’ তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় দেড় বছর। অবশেষে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। আগামী ১২ সেপ্টেম্বর সশরীরে ক্লাসে যাবেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরেরই ১৮ মার্চ। সংক্রমণ ঠেকাতে ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *