এক দিনে খুলনা বিভাগে আরও ১২ জনের মৃত্যু

এক দিনে খুলনা বিভাগে আরও ১২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে রোগী শনাক্ত হয়েছেন ১৮৮ জনের।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এ ছাড়া কুষ্টিয়ায় ৩ জন ও বাগেরহাটে একজন মারা গেছেন।

নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে খুলনায় ৪০, বাগেরহাটে ২২, সাতক্ষীরায় ৮, যশোরে ৩০, নড়াইলে ৮, মাগুরায় ১৪, ঝিনাইদহে ২৩, কুষ্টিয়ায় ২৮, চুয়াডাঙ্গায় ৮ ও মেহেরপুরের ৭ জন রয়েছেন।

উল্লেখ্য, খুলনা বিভাগে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৫০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২৬৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *