মন্ত্রিপরিষদ সচিব : ঘুষ খেলে নামাজ হবে না

মন্ত্রিপরিষদ সচিব : ঘুষ খেলে নামাজ হবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘুষ খেলে নামাজ হবে না বলে উল্লেখ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে এক মতবিনিময় সভায় প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

ঘুষ খেলে নামাজ হবে না উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, হারাম কিছু খেলে নামাজ হবে না, ঘুষ খেলে নামাজ হবে না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান সারা দিন কী করলেন।

ইসলামের আলোকে হারাম গ্রহণের ক্ষতিকর দিক আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আমাদের ধর্মে স্পষ্ট উল্লেখ আছে, হারাম খেলে নামাজ হবে না। শুধু তাই নয়, হারাম টাকায় কেনা কোনো পোশাক যদি অন্য পোশাক স্পর্শ করে তবে নাপাক হয়ে যাবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান সারা দিন কী কাজ করলেন। নিজেকে প্রশ্ন করুন।

সম্পদের সঠিক ব্যবহারের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আপনাদের কারণে স্যারকে (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম) প্রধানমন্ত্রীর কাছে অপদস্ত হতে হচ্ছে। স্যারতো প্রকল্প বাস্তবায়ন করেন না। প্রকল্প বাস্তবায়ন করেন আপনারা (পরিচালক)। এলজিইডির কাজ নিয়ে অনেক আপত্তি আছে। কাজের মধ্যে অবশ্যই স্বচ্ছতা আনতে হবে।

প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আমি যতদূর জানি এলজিইডি প্রকল্পে আইন-কানুন মেনে প্রকল্প বাস্তবায়ন করা হয়। তারপরও আইনের মধ্যে থেকে অনেক কিছু করা হয়, আমি খবর রাখি। এখন আরও খোঁজ-খবর রাখব। কোনো ত্রুটি ধরা পড়লে রেহাই নেই। আপনারা প্রকৌশলী, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, আমিও হাফ প্রকৌশলী। সরকার আমাদের বেতন অনেক বাড়িয়েছে। তারপরও যদি কেউ চুরি করে ধরা পড়লে সরাসরি অ্যাকশন নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *