ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেত্রকোনার মদনের পল্লীতে ডোবার পানিতে ডুবে মো. তানভীর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে তার মৃত্যু হয়। মো. তানভীর উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের মনোয়ার হোসেন তালুকদারের ছেলে।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তানভীর বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সবার অজান্তে বাড়ির সামনে ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ডোবার পানিতে ডুবে শনিবার বিকালে তানভীর নামের এক শিশু মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *