রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৪০ বোতল দেশি মদ, দুই কেজি ২০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা ও দুই হাজার ৭২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলে জানায় সূত্রটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *