সিরিয়ায় ২৬০ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি তুরস্কের

ওয়ার্ল্ড ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত শহর আফরিনে চারদিনের অভিযানে অন্তত ২৬০ কুর্দি যোদ্ধা ও আইএস জঙ্গিকে হত্যার দাবি করেছে তুরস্ক। মঙ্গলবার এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী এ দাবি করে।
কুর্দি ওয়াইপিজি গেরিলা ও আইএস জঙ্গিদের বিরুদ্ধে শনিবার থেকে তুরস্কের দক্ষিণ সীমান্তে আফরিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ শুরু করে তুরস্কের সেনাবাহিনী। খবর রয়টার্সের।

অভ্যন্তরীণ ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে কুর্দিদেরকেই প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে এরদোগান সরকার। তুরস্কের পিকেকের কুর্দিরা আফরিনের ওয়াইপিজি গেরিলাদের কাছ থেকে সহায়তা পেয়ে আসছে অভিযোগে সিরিয়ার ভেতর প্রবেশ করে অভিযানটি চালাচ্ছে আঙ্কারা।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের টানাপোড়েন দেখা দিতে পারে বলেও ধারণা পর্যবেক্ষকদের। আইএসবিরোধী লড়াইয়ের সময় থেকে আফ্রিনের কুর্দি ওয়াইপিজি গেরিলাদের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওয়াইপিজি গেরিলাদের নিয়ে ৩০ হাজার সেনা নিয়ে একটি সীমান্তরক্ষী গড়ে তোলার ঘোষণা দেয় ওয়াশিংটন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *