শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় সরকারকে হেফাজতের কৃতজ্ঞতা প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় সরকারকে হেফাজতের কৃতজ্ঞতা প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এই বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উভয়ে পৃথক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কাছে মাদ্রাসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন। আলহামদুলিল্লাহ অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার। এজন্য আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

তাঁরা আরও বলেন, আমরা আশা করি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো সুন্দরভাবে তাদের দৈনন্দিন কাজ আঞ্জাম দিয়ে যাবে।

বিবৃতিতে হেফাজত আমীর ও মহাসচিব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিশেষ করে কওমি মাদ্রাসার দায়িত্বশীল ও ছাত্র-শিক্ষকদের প্রতি করোনা স্বাস্থ্যবিধি মেনে পাঠদানসহ মাদ্রাসার দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *