স্বাস্থ্যবিধি মেনে প্রতিবন্ধীদের ওমরাহ পালন

স্বাস্থ্যবিধি মেনে প্রতিবন্ধীদের ওমরাহ পালন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ কার্যক্রম। ইতিমধ্যে শতাধিক বয়ষ্ক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিরা ওমরাহ পালন করেছেন। মসজিদে হারাম পরিচালনা পর্ষদের প্রতিবন্ধী সেবা বিভাগের প্রধান মাহের আল সুওয়াইহারি ও সাউদ আল জাহরানি ওমরাহযাত্রীদের স্বাগত জানান।

জেনারেল প্রেসিডেন্সি জানায়, ১৫০জন প্রতিবন্ধী, বয়ষ্ক ও শ্রবণপ্রতিবন্ধী ওমরাহ পালন করেন। মসজিদে হারামে প্রবেশের পর থেকে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবীদের সহায়তায় ওমরাহ পালনে তাদের সহায়তা করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মসজিদে হারামে যাবতীয় কার্যক্রম চালু হয়েছে। কোরআন হিফজের অধিবেশন, ধর্মীয় আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য প্রোগ্রাম শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ এসব প্রোগ্রামে অংশ নেওয়া যায়।

গত আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়। টিকা স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে যাবতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সূত্র : হারামাইন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *