নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ প্রায় ২৫ হাজার টাকা

নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ প্রায় ২৫ হাজার টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি ৪৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন। এই হিসেবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৫.২১ টাকা হিসেবে বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৮৯০ টাকা ৬৯ পয়সা।

অর্থমন্ত্রী আরও জানান, বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার সঙ্গে ৩০ জুন ২১ পর্যন্ত ঋণ চুক্তির পরিমাণ ৯৫ হাজার ৯০৮ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৫৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার ছাড় হয়েছে। ছাড়ের অপেক্ষায় আছে ৪৬ হাজার ৪৫০ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *