১০০ প্রভাবশালীর তালিকায় ফিলিস্তিনি যমজ ভাইবোন

১০০ প্রভাবশালীর তালিকায় ফিলিস্তিনি যমজ ভাইবোন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিউইয়র্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত সাপ্তাহিকী টাইম ম্যাগাজিনের এক শ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ফিলিস্তিনি মানবাধিকারকর্মী ও যমজ ভাই-বোন মুনা ও মুহাম্মদ আল কুর্দি। পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে তাদের পরিবারকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা করে ইসরয়েলি দখলদার বাহিনী।

যমজ ভাই-বোন সম্পর্কে টাইম ম্যাগাজিনে লেখা হয়, ‘অনলাইন পোস্ট ও সংবাদ মাধ্যম ব্যবহার করে মুনা ও আল কুর্দি পূর্ব জেরুজালেমের দখলদারিত্ব সম্পর্কে বিশ্ববাসীকে জানানোর নতুন দ্বার উম্মোচন করেছেন। ফলে ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গণে তুমুল পরিবর্তন তৈরি হয়।’

টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এক শ প্রভাবশালী ব্যক্তি সংকটকালের এক বছরে একটি উন্নত ভবিষ্যৎ তৈরিতে নিবিড়ভাবে কাজ করছেন।’

প্রভাবশালীদের মধ্যে আরো রয়েছেন ইরানের মানবাধিকার আইনজীবী নাসরিন সটুদেহ। ইরানের নারীদের অধিকার উন্নয়নে কাজ করতে গিয়ে ২০১৯ সালে তিনি আটক হন। এরপর তার বিরুদ্ধে ৩৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং ১৪৮ টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। গত বছর তার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে লাগাতার ৪৬ দিন অনশন করে তিনি কারাগার থেকে মুক্তি পান।

টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় আরো রয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করা তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও সম্প্রতি আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার।

এ বছরের শুরু থেকে তরুণ বয়সী ফিলিস্তিনি যমজ দুই ভাই-বোন মুনা আল-কুরদ ও মোহাম্মদ আল কুরদ জেরুজালেমের পাশ্ববর্তী এলাকা শেখ জারাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধে অনলাইন প্লাটফর্মে প্রচারণা শুরু করেন। গত জুলাই মাসে যমজ ভাই-বোনকে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দেয় দখলদার ইসরায়েলি পুলিশ। পরবর্তীতে তাঁরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিবাদ আন্দোলনের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান।

সূত্র : আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *