৩ বিভাগে ভারি বর্ষণের আভাস

৩ বিভাগে ভারি বর্ষণের আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৌসুমি বায়ুর সক্রিয়তায় ও লঘুচাপের প্রভাবে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের পূর্ভাবাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *