২৪ ঘন্টায় বিশ্ব করোনা পরিস্থিতির উন্নতি

২৪ ঘন্টায় বিশ্ব করোনা পরিস্থিতির উন্নতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৬ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৪৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার মানুষ। নতুন শনাক্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৮১২ জনে। গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু ও সংক্রমণ।

রোববার (১৯ সেপ্টেম্বর) ওয়ার্ল্ডোমিটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ৫৫ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৭ লাখ। এদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৫৬২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৮৬৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৫৪৭ জনের।

তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১৫ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে ১৪১৫ জনের অবস্থা গুরুতর।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *