আদালতের নির্দেশে রাজারবাগ দরবার শরীফের সম্পদ তদন্ত করবে দুদক

আদালতের নির্দেশে রাজারবাগ দরবার শরীফের সম্পদ তদন্ত করবে দুদক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর রাজারবাগ দরবার শরীফের সম্পদের তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই তদন্ত করতে বলা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কয়েকজন ভুক্তভোগীর করা এক রিট আবেদনের শুনানি করে এমন আদেশ দেন আদালত। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এছাড়া দরবার শরীফের সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কি তা তদন্ত করতে কাউন্টার টেররিজম ইউনিটকে বলা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের মামলা প্রতারণামূলক কি-না, সিআইডিকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যৈষ্ঠ সচিব ও আইজিপিসহ মোট ২০ জনকে বিবাদী করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *