ভারি বৃষ্টিতে পানির নীচে তলিয়ে গেছে কলকাতা

ভারি বৃষ্টিতে পানির নীচে তলিয়ে গেছে কলকাতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা কয়েক দিন ভারি বর্ষণে কলকাতাসহ দেশটির দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা পানির নিচে তলিয়ে গেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত।

বৃষ্টিতে কলকাতার অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালেও বৃষ্টি হয়েছে। দুপুর গড়াতেই কোথাও ছিল হাঁটুসমান পানি, কোথাও আবার কোমর পর্যন্ত পানিও দেখা গেছে।

এদিকে, রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার (২০ সেপ্টেম্বর) ছিল পূর্ণিমা। পূর্ণিমা তিথিতে জোয়ারের পানি অন্য দিনের জোয়ারের তুলনায় বেশি হয়। একে ভরা কোটাল বলে।

ভরা কোটালে কলকাতাবাসীর দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *