রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২ জন আটক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২ জন আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবন করার দায়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩ হাজার ১৬১ পিস ইয়াবা, ১৪৩ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ, ১ বোতল বিদেশি মদ ও ৮৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ইফতেখায়রুল ইসলাম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *