পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ার একজন মারা গেছেন এবং রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন মারা গেছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর ) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ জানিয়েছেন।
এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।
এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) রামেক হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের।


