নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল ঘোষণা

নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসের কারণে এ বছরও অনুষ্ঠিত হচ্ছে না নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে অনুষ্ঠান না হলেও পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে এই পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

গত বছরও করোনার কারণে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

এ বছরও ভাইরাসটির সংক্রমণ অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে নোবেল ফাউন্ডেশন আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল ঘোষণা করে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, নোবেল পুরস্কার বিজয়ীরা উপস্থিত না থাকলেও এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে ফাউন্ডেশন।

বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন আরও জানায়, এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত করা হবে। তবে শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। এই পুরস্কার সাধারণত নরওয়ে থেকে দেওয়া হয়ে থাকে।

আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেখানে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হবে। ১০ ডিসেম্বর নোবেল দেওয়া হবে বৈজ্ঞানিক বিভাগ এবং সাহিত্যে পুরস্কার বিজয়ীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *