পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি মাসে ভর্তি হয়েছেন ৬ হাজার ৫৩৮ জন রোগী। এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩ জনের।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে মোট ১৬ হাজার ৮৯৪ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৭৮৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮২৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৭৮৭ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে।


