পিকআপে ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত আরও ২

পিকআপে ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত আরও ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেত্রকোনায় পিকআপভ্যানের সঙ্গে বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা বাগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা বাজার থেকে মাছভর্তি করে একটি পিকআপভ্যান গাজিপুরের কোনাবাড়ি যাচ্ছিল।

পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাগড়া বাজার এলাকায় পিকআপভ্যানটির চাকা ফেঁসে যায়। এসময় চালক তা সারাতে গেলে পেছন দিকে থেকে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে চালকসহ দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও দুই মাছ ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকেনা মডেল থানা পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *