পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আশুলিয়ায় পরিত্যক্ত একটি ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যার পর স্থানীয়রা থানায় খবর দিলে ভাসমান অবস্থায় একটি ডোবা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ওই নবজাতকটির এক দিন বয়স হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা নবজাতককে ফেলা গেছে তার এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি । এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *