কাল দেশে আসছে প্রায় ৮ লাখ টিকা

কাল দেশে আসছে প্রায় ৮ লাখ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামীকাল শনিবার (২ অক্টোবর) দেশে আসছে অ‌্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা। শুক্রবার (১ অক্টোবর) বিকা‌লে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য নি‌শ্চিত কর‌ছেন।

এদিন জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাই‌টে বাংলা‌দেশ সময় বিকাল ৫টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা এসে পৌছা‌বে।

অ‌্যাস্ট্রা‌জেনেকার টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *