রাজধানীতে ৭৩ কেজি গাঁজাসহ ৪৪ জন গ্রেফতার

রাজধানীতে ৭৩ কেজি গাঁজাসহ ৪৪ জন গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাঁজা, ইয়াবা ও মাদকসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) ভোর ৬ টা থেকে রোববার (৩ অক্টোবর) ভোর ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪২৫৮ পিস ইয়াবা, ১০৭৪ গ্রাম হেরোইন ও ৭৩ কেজি ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *