মমেকের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। আটজনের একজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার মোক্তারউদ্দীন (৬০), ফুলবাড়িয়ার আমেনা (২০), তারাকান্দার আব্দুল হাকিম (৫০), জামালপুর বকশিগঞ্জের সাজেদা (৪০), নেত্রকোনা কেন্দুয়ার রহিমা আক্তার (৫০), গাজীপুর সদরের আব্দুল হাসেম (৪০), শ্রীপুরের প্রদীপ (৭০)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তারাকান্দার তাহমিনা (২৬)।

ডা. মুন আরো জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২২৬টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *