মাদকবিরোধী অভিযানে আটক ৩৪

মাদকবিরোধী অভিযানে আটক ৩৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকবিরোধী অভিযানে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৮ অক্টোবর) ভোর ছয়টা থেকে শনিবার (৯ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।

তিনি বলেন, গ্রেপ্তার ৩৪ জনের কাছ থেকে ৮ হাজার ২৮১ পিস ইয়াবা, ২২ কেজি ৫৭০ গ্রাম ২১ পুরিয়া গাঁজা, ১৪৩ গ্রাম হেরোইন ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *