প্রধানমন্ত্রীর নোবেল না পাওয়া দুঃখজনক : জাফরুল্লাহ

প্রধানমন্ত্রীর নোবেল না পাওয়া দুঃখজনক : জাফরুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিতে নোবেল না পাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল পুরস্কার না পাওয়া দুঃখজনক। এ সময় ‘প্রধানমন্ত্রী হেলসিঙ্কির পাশাপাশি অসলো পর্যন্ত গেলে নোবেল জেতার সম্ভাবনা বাড়তো’ বলেও মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর নাম নোবেল পুরস্কারের শর্ট লিস্টে ছিল উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের সাহায্য করতে অবদান রেখেছেন প্রধানমন্ত্রী। কিন্তু দেশে আইনের শাসন না থাকায় প্রশ্ন উঠতে পারে, সে জন্য…।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও গণসংহতি আন্দোলনের আলোচনা হয়। এতে তিনি বলেন, জাতিসংঘের সঙ্গে করা চুক্তিটি আরো ১৫ দিন আগে হতে পারতো, ভারতের চক্রান্তে সেটি হয়নি। কিছু আমলা আছে, যারা জনগণের টাকায় চললেও কাজ করে ভারতের হুকুমে।

বাংলাদেশে বিদেশি গোয়েন্দাদের তৎপরতা ক্রমে সক্রিয় হয়ে উঠছে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের মালিক হয়েও অধিকার বঞ্চিত জনগণ। জিনিস-পত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ খেতে পায় না। তাদের পক্ষে কথা বলার কেউ নেই।

সাংবাদিক কনক সারোয়ারের বোনের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তার ভাই মন মতো কথা না বলায় বোনকে ধরতে পারেন? মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এখন মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নামা ছাড়া উপায় নেই।

এ সময় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *