মোদীকে চিঠি : মুসলমানদের ওপর হামলা পরিবেশকে ভয়াবহ করে তুলছে

মোদীকে চিঠি : মুসলমানদের ওপর হামলা পরিবেশকে ভয়াবহ করে তুলছে

পাথেয় ডেস্ক : ভারতে সংখ্যালঘুদের ওপর ‘নির্বিচার হামলা’ ও তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ‘নির্লিপ্ত মনোভাবে’ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রায় ৭০ জন অবসরপ্রাপ্ত আমলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক খোলা চিঠিতে এ উদ্বেগ জানিয়ে তারা বলেন, মুসলমানরা প্রতিদিন যেভাবে অপদস্ত হচ্ছে, তাতে এই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি অনিবার্য।
বিভিন্ন মন্ত্রণালয়ের ৬৭ জন আমলার সই করা রোববারের ওই চিঠিতে গত বছরের পাঁচটি ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়।

এসব ঘটনার মধ্যে রাজস্তানে গো-রক্ষকদের হাতে পেহলু খান নিহতের বিষয়টি উল্লেখ ছিল। চিঠিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থাগ্রহণের জন্য মোদির প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব কেশব দেশিরাজু ও কে সুজাতা রাও, সাবেক তথ্য ও সম্প্রচার সচিব ভাস্কর ঘোষ, সাবেক মুখ্য তথ্য কমিশনার ওজাহাত হাবিবুল্লাহ, সাবেক আইটি সচিব ব্রিজেশ কুমার, সাবেক আমলা ও এস্টিভিস্ট হর্শ মান্দের ও অরুণা রায়।

মুসলমানদের কাছে জমি বিক্রি ‘সঙ্ঘবদ্ধভাবে প্রতিরোধ’ বা তাদের কাছে বাড়ি ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর খবর তুলে ধরে সাবেক আমলারা বলেন, ‘এসব ঘটনা এবং আরও অনেকভাবে মুসলমানরা প্রতিদিন যেভাবে অপদস্ত হচ্ছেন, তাতে ইতিমধ্যে বিষাক্ত হয়ে পড়া পরিবেশকে আরও ভয়াবহ করে তুলবে।’

গির্জায় ধর্মীয় সংগীত গাওয়ার সময় খ্রিস্ট সম্প্রদায়ের সদস্যদের আটকের ঘটনাও চিঠিতে উল্লেখ করা হয়। সূত্র: সাউথ এশিয়ান মনিটর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *