পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) অন্যতম শীর্ষ সদস্য ও গ্রুপটির আর্থিক বিভাগের প্রধান সামি জসিমকে আটক করা হয়েছে। তিনি আইএসের নিহত নেতা আবু বকর আল-বাগদাদির একজন সহকারী ছিলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ অক্টোবর) এক টুইট বার্তায় সামি জসিমকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।
তিনি বলেন, যখন ইরাকের নিরাপত্তা বাহিনী নির্বাচনের নিরাপত্তা দিচ্ছে, তখন ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা সামি জসিমকে আটক করতে একটি জটিল অপারেশন পরিচালনা করছিল।
এর আগে ২০১৯ সালে উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে নিহত হন আবু বকর আল-বাগদাদি।


