নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৮

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মুগু জেলার কর্মকর্তা রোম বাহাদুর মাহাত জানান, স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসটির সামনের একটি চাকা পাংচার হয়ে খাদে পড়ে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে যোগ দিতে বাসটি ৪৫ জন যাত্রীসহ বাঙ্কে জেলা থেকে মুগুর দিকে যাচ্ছিল। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান বাহাদুর মাহাত।

স্থানীয়রা জানান, রাস্তা থেকে বাসটি ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ব্রেক কাজ না করায় এবং চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

এদিকে মুগু জেলা পুলিশ কার্যালয় জানায়, বাসটিতে ৪৫ যাত্রী ছিলেন। এদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।

আহত ১২ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *