পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে। একই সময়ে নতুন করে ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে।
শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।
গত একদিনে ১৯ হাজার ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৬১ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৫ জন। এ সময় ঢাকায় ৬, চট্টগ্রামে ২ ও সিলেটে ১ জন মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি।


