দেশে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র শুরু হয়েছে : জিএম কাদের

দেশে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র শুরু হয়েছে : জিএম কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায় কখনোই তাদের উৎসবমুখর পূজা বানচাল করতে পবিত্র কোরআনকে অবমাননা করবে না। সামান্যতম ঈমান থাকলে কোনো মুসলিমও কোরআনকে অবমাননা করতে ষড়যন্ত্র করতে পারে না। একটি চক্র কোরআন অবমাননার খবর সারা দেশে ছড়িয়ে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে দিতে অপচেষ্টা করেছে।

রবিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে খুলনা বিভাগীয় জাপার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, যার ধর্মীয় বিশ্বাস আছে এবং যিনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন তিনি কখনোই অন্য ধর্মাবলম্বীদের ওপর হামলা করতে পারেন না। মন্দিরে কে বা কারা কোরআন শরিফ রেখেছে তা বের করতে হবে।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, উপদেষ্টামণ্ডলীর সদস্য নাজনীন সুলতানা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *