১২ই রবিউল আউয়ালে রাজশাহীতে জশনে জুলুস নিষিদ্ধ

১২ই রবিউল আউয়ালে রাজশাহীতে জশনে জুলুস নিষিদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহীতে আগামী বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জনসমাবেশ কিংবা মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই দিন ফোটানো যাবে না পটকা। ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে আরএমপি। তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা নেই।

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সুজায়েতুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করে আরএমপি।

আরএমপি বলছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগর এলাকায় জশনে জুলুস (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোপূর্বে সব ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বল্পপরিসরে অনুষ্ঠিত হয়েছে।

তবে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ২০ অক্টোবর জনসমাবেশ, মিছিল, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *