মুসল্লিদের পদচারণায় মুখরিত কাবা প্রাঙ্গণ

মুসল্লিদের পদচারণায় মুখরিত কাবা প্রাঙ্গণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারি প্রাদুর্ভাবের প্রায় দুই বছর পর স্বাভাবিক পরিস্থিতির দিকে ফিরছে পবিত্র কাবা প্রাঙ্গণ। মুসল্লিদের পদচারণায় মুখরিত মক্কা পবিত্র মসজিদুল হারাম। আগের মতো মসজিদে নববির রওজা শরিফ জিয়ারতেও যেতে পারছেন মুসল্লিরা। রবিবার (১৭ অক্টোবর) করোনা সংক্রমণ রোধে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি শিথিলের অংশ হিসেবে পবিত্র দুই মসজিদে মুসল্লিদের পারষ্পরিক দূরত্ব তুলে নেওয়া হয়।

আরব নিউজের খবরে জানা যায়, করোনা টিকার ডোজ সম্পন্ন করা আগের চেয়ে বেশি সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে উভয় মসজিদে নামাজ শুরু হয়েছে। তবে মুসল্লিদের ‘তাওক্কালনা’ কিংবা ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নামাজ, ওমরাহ ও জিয়ারতের অনুমোদন নিতে হবে। তাছাড়া মসজিদের ভেতর সব সময় সব স্থানে মুসল্লি ও কর্মীদের আগের মতোই মাস্ক পরতে হবে।

এদিকে দীর্ঘ দুই বছর পর কাবা প্রাঙ্গণে নামাজ শুরুর আগে ইমামকে ঘোষণা করতে শোনা যায়, ‘দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি স্থান পূরণ করুন।’ করোনাকালের সামাজিক দূরত্ব থাকায় দীর্ঘদিন যাবত এসব ঘোষণা শোনা যায়নি ইমামদের ‍মুখে। অনেক দিন পর কাবার ইমাম শায়খ ড. বান্দার বালিলাহ মুসল্লিদের উদ্দেশ্যে খালি স্থান পূরণ করে সোজা হয়ে দাঁড়াতে বলেন। এছাড়াও কাবা প্রাঙ্গণে মুসল্লিদের সামাজিক দূরত্বের সব চিহ্ন তুলে নেওয়া হয়।

এদিকে পবিত্র মসজিদুল হারামের নারী মুসল্লিদের সেবা নিশ্চিত করতে জেনারেল প্রেসিডেন্সির নারী কর্মীরা নিরলসবাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা পর্ষদের নারী উন্নয়ন বিষয়ক বিভাগের উপপ্রধান ড. আল আনুদ বিনতে খালেদ আল আবুদ। পবিত্র কাবা প্রাঙ্গণে আগত অতিথিদের সেবা দিতে সংশ্লিষ্ট বিভাগের এক হাজার পাঁচ শয়ে বেশি নারী কর্মী দায়িত্ব পালন করছেন।

খবরে আরো জানা যায়, ঘরের বাইরে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবশ্যিকতা তুলে নেওয়া হয়। এছাড়াও বিবাহের হল, রেস্তোরাঁ, পরিবহন, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র ও সিনেমা হলে টিকা নেওয়া ব্যক্তিদের মাধ্যমে পূর্ণ ধারণ ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

এদিকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান ও টিকার ডোজ পরিপূর্ণ করার শর্ত আগের মতো বহাল থাকবে। তাই এসব প্রতিষ্ঠানে সেবা নিতে ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে ইমিউনিটি পরিস্থিতি নিশ্চিত করে প্রবেশ করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে পরিস্থিতির অগ্রগতি হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া সুপারিশের ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘরের বাইরে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবশ্যিকতা তুলে নেওয়া হয়। এছাড়াও বিবাহের হল, রেস্তোরাঁ, পরিবহন, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র ও সিনেমা হলে টিকা নেওয়া ব্যক্তিদের মাধ্যমে পূর্ণ ধারণ ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

এদিকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান ও টিকার ডোজ পরিপূর্ণ করার শর্ত আগের মতো বহাল থাকবে। তাই এসব প্রতিষ্ঠানে সেবা নিতে ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে ইমিউনিটি পরিস্থিতি নিশ্চিত করে প্রবেশ করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে পরিস্থিতির অগ্রগতি হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া সুপারিশের ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা মহামারির প্রাদুর্ভাবের পর সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারির দীর্ঘ দেড় বছর পর তা শিথিল করল সৌদি আরব। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর কারফিউ জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়েছিল।

সূত্র : সৌদি গেজেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *