আশুগঞ্জে গাড়িচাপায় দুই শ্রমিক নিহত

আশুগঞ্জে গাড়িচাপায় দুই শ্রমিক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাড়িচাপায় দুই চালকল শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- দিনাজপুর সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে হায়দার আলী (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারামপুর এলাকার খান রাইস মিলে কাজের জন্য ওই পাঁচজন বাসে করে বুধবার সকালে আশুগঞ্জ আসেন। সোনারামপুর এলাকার রাজমনি হোটেলের সামনে এসে তারা বাস থেকে নামেন। পরে হেঁটে তারা রাইস মিলে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি তিনজন গুরুতর আহত আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি শাহজালাল আলম জানান, কোন গাড়ি চাপা দিয়েছে- সেটি নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি শনাক্তকরণের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *