মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামীর জশনে জুলুস

মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামীর জশনে জুলুস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস করেছে অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী বাংলাদেশ।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে সায়েদাবাদ ফয়জানে মদিনা মসজিদ থেকে জুলুসটি শুরু হয়। গোলাপবাগ, সায়েদাবাদ ব্রিজ, দয়াগঞ্জ মোড়, রাজধানী সুপার মার্কেট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ফয়জানে মদিনা মসজিদে গিয়ে শেষ হয়।

ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ধ্বনীতে, কালেমাখচিত পতাকা নিয়ে হাজার হাজার আশেকে রাসুল জুলুসে অংশ নেন। জুলুস শেষে মিলাদ, কেয়াম এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। দাওয়াতে ইসলামীর ঢাকা বিভাগের সভাপতি নাইমুল হায়দার কাদেরীর সভাপতিত্বে মাহফিলে বয়ান দেন মাওলানা জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী, মাহমুদুল রহমান কাদেরী, আলহাজ রিয়াজ আত্তারী, সৈয়দ আলফেসানী আত্তারী, মাওলানা ইমরান আত্তারী, মো. মিজান কাদেরী প্রমুখ।

এদিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা সভাপতি মাইন উদ্দিন আত্তারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মো. ফয়সাল বিপ্লব, বিশেষ অতিথি ছিলেন দাওয়াত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও শিক্ষা বিভাগ জিম্মাদার মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম আত্তারী ও নুরুল আমিন আত্তারী।

জুলুসে অংশ নেন সরদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হুসাইন আহমদ কাদেরী, হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন কাদেরী, মাওলানা মিনহাজ মাদানী, মাওলানা নাসির মাদানী, মাওলানা মনোয়ার হোসেন মাদানী আত্তারী, মাওলানা গোলাম আক্তার মাদানীসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *