দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পঞ্চগড় অঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২২ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড় অঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সীতাকুন্ডে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ২০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *