রাশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে ১৫ জন নিহত

রাশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে ১৫ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ায় একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে একজন। আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, শুক্রবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

কারখানাটি মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে লেসনো নামে একটি গ্রামে অবস্থিত। সেখানে শিল্পকাজে ব্যবহৃত বিস্ফোরক উৎপাদন হতো বলে জানা যায়।

রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায়। আগুন নিয়ন্ত্রণে ১৭০ জনের বেশি উদ্ধারকারী পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের প্রধান রুশ বার্তা সংস্থা টাসকে জানিয়েছেন, ঘটনার সময় কারখানার ভেতরে অন্তত ১৭ জন কর্মী ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *