করোনা : ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু

করোনা : ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী।

একই সময়ে নতুন করে ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।

এর আগের দিন শনিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছিলো ২৭৮ জন।

রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।

গত একদিনে ১৮ হাজার ৪৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৮৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। এসময় ঢাকায় ৬, চট্টগ্রামে ২ ও সিলেটে ১ জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *