কুষ্টিয়ায় লরি চাপায় দুই স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়ায় লরি চাপায় দুই স্কুল ছাত্র নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছায় সড়ক দুর্ঘটনায় রাতুল হোসেন (১০) ও শাহেদ আলী (১২) নামের দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতরা আপন খালাতো ভাই। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা স্থানীয় মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

নিহত রাতুল কুমারখালী উপজেলার বড়ইচারা গ্রামের রফিকের ছেলে ও শাহেদ খোকসা মোড়াগাছার আক্তার মালিথার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রাতুল ও শাহেদ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজবাড়ী অভিমুখী রড বোঝাই লরি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই নিহত হয়। রাতুল শাহেদের বাড়িতে বিকেলে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনাস্থলে খোকসা, কুমারখালী ও হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *