কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ১৭ মাস বয়সী ফারিয়ান হোসেন ও দুই বছর বয়সী মো. তামিম হোসেন। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। ফারিয়ান মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে। নিহত অপর শিশু তামিম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রাব্বি মিয়ার ছেলে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার।

দুই নাতির মৃত্যুর পর আবু তাহের মিয়াজী ওরফে তানু মিয়া বলেন, ‘২০ দিন আগে তার মেয়ের ঘরের নাতি তামিম হোসেন মায়ের সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরের পর থেকে তামিম ও ফারিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পুকুরে তাদের লাশ ভেসে উঠে। গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *