ফ্রান্সে আফগান ও ইরিত্রীয় অভিবাসীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ফ্রান্সে আফগান ও ইরিত্রীয় অভিবাসীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ওয়ার্ল্ড ডেস্ক : ফরাসি বন্দরনগর কেলাইসে আফগান ও ইরিত্রীয় অভিবাসীদের সংঘর্ষে অত্যন্ত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ১৬-১৮ বছর বয়সী চার ইরিত্রীয় যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়েছে।-খবর বিবিসি অনলাইন।

এ ছাড়া গুরুতরও আহত একজনকে স্থানীয় লিলি ডিও হাসপাতালে ভর্তি করা হয়। এতে লোহার রডের আঘাতে আরও ১৩ ব্যক্তি আহত হয়েছেন।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্ড কলোমব সংঘর্ষস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, খুবই মারাত্মক সংঘর্ষ হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তার পিঠ দিয়ে গুলি ঢুকে ঘাড় দিয়ে বেরিয়ে গেছে।
তিনি বলেন, কেলাইসে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। স্থানীয় ও অভিবাসীদের জন্য যা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ এ সংঘর্ষে প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল। খাদ্য বিতরণ কেন্দ্রের ভিড় থেকে সংঘাতের সূত্রপাত। এ ঘটনায় শতাধিক ইরিত্রীয় ও ৩০ আফগান অভিবাসীকে আটক করা হয়েছে।
প্রথম দফায় সংঘর্ষ হয় এক আফগান অভিবাসীকে গুলি করা নিয়ে। এর পর দ্বিতীয় দফায় তা পাঁচ কিলোমিটার দূরে শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৫০-২০০ ইরিত্রীয় অভিবাসী হামলা চালালে পুলিশ আফগান অভিবাসীদের সুরক্ষা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *