বিএনপি নেতা আমান ও নাজিমউদ্দিন গ্রেফতার

বিএনপি নেতা আমান ও নাজিমউদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মহাখালী ডিওএইচএস থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিমউদ্দিন আলমকে গ্রেফতারকরেছে আইন-শৃংখলাবাহিনী।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাজিম উদ্দিন আলমের ডিওএইচএসের বাসা থেকে তাদের গ্রেফতারকরা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আমানউল্লাহ আমানের ব্যক্তিগত কর্মকর্তা স্বপন। তিনি জানান, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে আটক করে উত্তরার দিকে নিয়ে যায়।

এ বিষয়ে র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেন, খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সম্প্রতি বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর যে হামলা চালিয়েছে, ওই ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আমান ও নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *