পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ধর্মীয় উসকানি দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতার ব্যক্তির নাম আশিষ মল্লিক (৩০)।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ধর্মীয় উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আশিষ মল্লিক নামের একজনকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।


