পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে।
আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় শনিবার এই বিস্ফোরণ পরিকল্পিত হামলা কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এডেন বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশমুখের কাছে একটি ছোট ট্রাকে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শব্দ পুরো আডেন শহরের মানুষ শুনেছে।
বিস্ফোরণের কারণে আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো অনেকে।
সূত্র: আল-জাজিরা


