ঘন কুয়াশা : তীরে ভেড়ার অপেক্ষায় অর্ধশতাধিক যানবাহন

ঘন কুয়াশা : তীরে ভেড়ার অপেক্ষায় অর্ধশতাধিক যানবাহন

বরগুনা প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে বরগুনার পুরাকাটা-আমতলী নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার ভোর ৫টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও গাড়ির শ্রমিকরা। ঘাট এলাকায় ছোটবড় অর্ধশতাধিক যানবাহন আটকা রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।

পুরাকাটা-আমতলী ফেরির মিস্ত্রি পুলিন বাবু জানান, ঘন কুয়াশায় নদীতে ফেরি চলাচলের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *