পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে বহু লোক হতাহত ও আটকা পড়ার আশঙ্কা করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) রাতে এ খবর প্রকাশ করেছে রাশিয়ান সংবাদ নেটওয়ার্ক আরটি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বহুতল ভবনটি ধসের ঘটনা ঘটেছে। এ সময় ভবনে অনেক নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। ধসের ঘটনায় তাদের ভাগ্যে কী ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ভবস ধসের ঘটনায় কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভবন ধসের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় জরুরি উদ্ধারকর্মীরা।
এদিকে, কিছু সংবাদমাধ্যম ধসে পড়া ভবনটি ২১ তলা, কোনো কোনো সংবাদমাধ্যমে ২৫ তলা বলে জানানো হয়েছে।


