মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেক্সিকো কেন্দ্রীয় শহর সিটি-পুয়েবলার সাথে সংযোগকারী হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (৬ নভেম্বর) এই সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, শনিবার দুপুরের দিকে মেক্সিকো সিটি-পুয়েবলা মহাসড়কের একটি টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। এসময় সেখানে পেছন থেকে একটি কার্গো ট্রাক সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এসময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *